২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সবচেয়ে দামী পেশাদার ফুটবলার রোনাল্ডিনহো

ব্রাজিলিয়ান সুপারস্টার স্ট্রাইকার রোনাল্ডিনহোকে ‘বিশ্বের সবচেয়ে দামী পেশাদার ফুটবল খেলোয়াড় খেতাবে ভূষিত করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 10:54 AM

Updated : 26 Apr 2022, 03:32 PM

জার্মানির বিবিডিও সংস্থা ব্রান্ড মূল্যের উপর ভিত্তি করে এক সমীক্ষা চালিয়ে এ তথ্য প্রকাশ করে।

স্প্যানিশ ক্লাব বার্সোলোনার ফরোয়ার্ড রোনাল্ডিনহোর পরেই তালিকায় রয়েছেন দুই ইংলিশ ফুটবলার রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ডেভিড বেকহ্যাম এবং ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ওয়েন রুনি। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

সমীক্ষায় আরও বলা হয়, রোনাল্ডিনহোর ব্রান্ডের মূল্য ৪৭ মিলিয়ন ইউরো। এই ব্রান্ড মূল্য বেকহ্যামের ক্ষেত্রে ৪৪ দশমিক ৯ মিলিয়ন ইউরো এবং রুনির ব্রান্ডের দাম ৪৩ দশমিক ৭ মিলিয়ন ইউরো।

এক্ষেত্রে চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী হচ্ছেন স্যামুয়েল ইতো এবং লিওনেল ম্যাসি।

তালিকায় স্থান পাওয়া শীর্ষ ২০ জন খেলোয়াড় হলেন: জলাতান ইব্রাহিমোভিচ (জুভেন্টাস), রোনাল্ডো (রিয়াল মাদ্রিদ), ফ্রাঙ্ক ল্যামপার্ড (চেলসি), থিওরি হেনরি (আর্সেনাল), মাইকেল বালাক (বার্য়ান মিউনিখ), স্টিভেন গেরার্ড (লিভারপুল), রাউল (রিয়াল মাদ্রিদ), জিনাদিন জিদান (রিয়াল মাদ্রিদ), ক্রিস্টিয়ানো রোনাল্ডো (ম্যান ইউ), দিদিয়ার দ্রোগবি (চেলসি), দেল পিয়ারো (জুভেন্টার্স), রায়ান বাবেল (এজাক্স আমস্টারডাম), রুড ভ্যান নিস্টেলরয় (ম্যান ইউ), লুকাস পডলস্কি (কোলন), আন্দ্রে শেভচেনকো (এসি মিলান)।