২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিওন ও মিলানের খেলা গোল শূন্য ড্র

চ্যাম্পিয়নস্ লীগের কোয়ার্টার ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বীতার্পণূ ম্যাচে এসি মিলান লিওনের সাথে ড্র করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2006, 11:25 AM

Updated : 26 Apr 2022, 03:32 PM

লিওনের গোলরক্ষক গ্রেগরি কপেট খেলার প্রথমার্ধে এসি মিলানের স্ট্রাইকার আন্দ্রি শেভচেনকো’র তিন তিনটি গোলের সুযোগকে নস্যাৎ করে দেয়। এই তিনটি চমৎকার সুযোগ পাওয়া ছাড়া আন্দ্রি শেভচেনকো পুরো খেলাতেই ছিলো বেশ নি¯প্রভ।

খেলার দ্বিতীয়ার্ধে এসি মিলানের উপর চরম আক্রমন গড়ে তোলে লিওন। ৭০ মিনিটের মাথায় লিওনের গোলের চমৎকার সুযোগটি নস্যাৎ করে দেয় এসি মিলানের গোলরক্ষক দিদা। বেনোইট পেড্রেটির চমৎকার ফ্রি-কিকটি নৈপূণ্যতার সাথে প্রতিহত করে দিদা দলকে হেরে যাওয়া থেকে রক্ষ করে।

খেলার শেষ ভাগে আগেরবার ফাইনালে হেরে যাওয়া এসি মিলান পাল্টা আক্রমন শুরু করে। এসময় মিলানের ম্যধভাগের খেলোয়াড় কাকা’র অপূর্ব একটি শট লিওনের গোলপোস্টের কয়েক ইঞ্চি বাইরে দিয়ে চলে যায়।

নির্ধারিত সময়ের খেলা শেষে দুই দলেরই গোলশূন্য ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।