২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় দ্বিতীয় চারদিনের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এ দল

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে সফরকারী শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে বাংলাদেশের দ্বিতীয় চারদিনের ম্যাচটি বুধবার থেকে শুরু হবে। দু’দলের মধ্যকার প্রথম চারদিনের ম্যাচটি ড্র হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

তুষার ইমরানের নেতৃত্বাধীন বাংলাদেশ এ দলে তিনটি পরিবর্তন হচ্ছে। প্রথম ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন, ফরহাদ রেজা এবং নাদিফ চৌধুরী। আর দলে ঢুকছেন পেসার মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ শরীফ এবং জামালউদ্দিন বাবু।

একই ভেন্যুতে ৪ এপ্রিল প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে দু’দল। সিরিজের বাকি দু’টি ওয়ানডে ম্যাচ ৬ ও ৮ এপ্রিল খুলনায় অনুষ্ঠিত হবে।