আসিফ ও গুলের মারাত্বক বোলিংয়ে বিপর্যয়ের সম্মুখীন শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই সফরকারী পাকিস্তানের ফাস্ট বোলাররা উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের চাপের মধ্যে ফেলে দেয়। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৭১ রান।
শৈত্য আবহাওয়ার মধ্যে পাকিস্তানি অধিনায়ক ইনজামাম উল হক টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেওয়ার পর ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ ও উমর গুল লঙ্কান শিবিরের ৫ টি উইকেট ভাগাভাগি করে তুলে নেন।
ভারী বৃষ্টিপাতের কারণে ম্যাচের প্রথম দিনের খেলা পন্ড হয়।
আসিফ নতুন বল হাতে ১০ ওভার বোলিং করে ২৩ রানের বিনিময়ে তুলে নেন ৩ টি উইকেট এবং উমর গুল সাত ওভারে মাত্র ১৪ রানের বিনিময়ে তুলে নেন ২ টি উইকেট।
ম্যাচ শুরুর ৩ দশমিক ৪ ওভারের মধ্যেই স্বাগতিক শ্রীলঙ্কার দু’জন উদ্বেধনী ব্যাটসম্যানকে আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরে যান।
দিনের প্রথম ওভারেই উপল থারাঙ্গাকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে প্যাভিলিয়ানে ফেরান পাকিস্তানি ফাস্ট বোলার আসিফ। এরপর প্রায় ছয় মাস পর টেস্ট খেলতে নামা অভিজ্ঞ ওপেনিং ব্যাটসম্যান সনথ জয়সুরিয়া পাক ফাস্ট বোলার গুলের একটি শটপিচ বল মারতে গিয়ে আউট হয়ে যান।
বৃষ্টির পর লঙ্কান উইকেটকিপার কুমার সাঙ্গাকারা পাক বোলার আসিফের বলে ব্যক্তিগত ৮ রান করে আউট হয়ে গেলে বিপদের মধ্যে পড়ে শ্রীলঙ্কা।
লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধণে প্রায় ৩০ মিনিট মাটি আকড়ে থেকে এক রান করার পর পাক বোলার গুলের উইকেটের বাইরে দিয়ে করা বল তাড়া করতে গিয়ে উইকেটকিপার কামরান আকমলের হাতে ধরা দেন। এরপর আসিফ লঙ্কান মিডল-অর্ডার ব্যাটসম্যান থিলান সামারাবিরাকে ফিরিয়ে দিলে শ্রীলঙ্কার স্কোর দাড়ায় ৫ উইকেটে ৩০ রান।
এদিকে প্রথম টেস্টে পাকিস্তান পাশে পাচ্ছেন না ফাস্ট বোলার রানা নাভেদ উল হাসানকে। তাছাড়া প্রধান মিডল--অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলছেন না।
