নাসদাক ওপেন টেনিসে জয়ের ধারায় মরেসমো, শারাপোভা, পেত্রোভা
বিশ্বের শীর্ষ বাছাই টেনিস খেলোয়াড় এমিলি মরেসমো নাসদাক ১০০ ওপেন টেনিসের তৃতীয় রাউন্ডে ফরাসি মারিওন বারতোলকে সরাসরি ৬-৪, ৬-০ সেটে পরাজিত করেছেন।
চতুর্থ রাউন্ডে মরেসমো মুখোমুখি হবেন চতুর্দশ বাছাই রাশিয়ান এনা ইভানোভিচ যিনি ইউক্রেনিয়ান প্রতিদ্বন্দ্বী এলোনা বনদারেনকো ৬-৩, ৫-৭, ৬-৩ সেটে পরাজিত করেছেন।
তাছাড়া চতুর্থ বাছাই মারিয়া শারাপোভা এবং পঞ্চম বাছাই নাদিয়া পেত্রোভাও জয়ধারা অব্যাহত রেখেছেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
তবে এয়োদশ বাছাই স্লোভাকিয়ান ড্যানিলা হানতুচোভাকে ৬-৩, ৪-৬, ৬--২ সেটে গ্রিক প্রতিদ্বন্দ্বী এলিনা দানিলিদু এবং সুইস তারকা মার্টিনা হিঙ্গিসকে ৩-৬, ৬-১, ৭-৬ (৯) সেটে পরাজিত করেছেন সভেতলানা কুজনেৎসোভা ।
শারাপোভা ৬-২, ৭-৬ সেটে মারিয়া এলিনা ক্যামেরিনকে এবং পেত্রোভা ৪-৬, ৬-০, ৬-০ সেটে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী জেমি জ্যাকসনকে পরাজিত করেন।
