বৃষ্টিতে ধুয়ে গেছে শ্রীলঙ্কা - পাকিস্তান প্রথম টেস্টের প্রথম দিন
ভারী বৃষ্টিপাতের কারণে কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে রোববার শ্রীলঙ্কা -- পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিন একটি বলও মাঠে গড়ায়নি।
স্থানীয় সময় বেলা একটায় আম্পায়াররা যখন খেলা পরিত্যক্ত ঘোষণা করেন তখনও সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডের বেশিরভাগ জায়গাই বৃষ্টির পানিতে ডুবে ছিল। দু’দলের ক্রিকেটাররাও সারাদিন হোটেল রুমে অলস সময় ব্যয় করেছেন।
ক্যান্ডিতে ৩ এপ্রিল থেকে শুরু হবে দু’দেশের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট।
