স্কুল বাস্কেটবলের ফাইনালে আগা খান স্কুল এবং ম্যাপেল লীফ
শাবাব মুরশিদ মেমোরিয়াল স্কুল বাস্কেটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আগা খান স্কুল এবং ম্যাপেল লীফ।
ধানমন্ডি উডেন ফ্লোর জিমনেশিয়ামে শনিবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে আগা খান স্কুল ৩২ -- ২৯ পয়েন্টে হারায় সেন্ট জোসেফ স্কুলকে। বিজয়ী দল প্রথমার্ধে ১১ -- ৯ পয়েন্টে এগিয়ে ছিল।
আগা খান স্কুলের রাহিক এবং অমিত যথাক্রমে দশ ও আট পয়েন্ট স্কোর করেন। অন্যদিকে সেন্ট জোসেফের পক্ষে সাজিদ ও জয় ডি কস্টা যথাক্রমে ১২ ও ছয় পয়েন্ট স্কোর করেন।
অপর সেমিতে ম্যাপেল লীফ ৩৮ -- ৩২ পয়েন্টে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলকে হারিয়ে ফাইনালে নাম লেখায়।
বিজয়ী দলের আসিফ এবং জিসান ১২ ও ১০ পয়েন্ট স্কোর করেন। বাংলাদেশ ইন্টারন্যাশনালের হয়ে রিয়াদ ১৫ স্কোর করেন।
