২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ার বিরুদ্ধে চতুর্থ ওয়ান ডে তে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২৩৩ রান

ফতুল্লা স্টেডিয়ামে সফরকারী কেনিয়া শনিবার চতুর্থ ও শেষ ওয়ান ডে ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে ২৩২ রান সংগ্রহ করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2006, 02:13 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

কেনিয়ার দলনায়ক স্টিভ টিকোলো যার সাথে বাংলাদেশের ক্রিকেটের অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে তিনি দুর্দান্তভাবে ৮১ রান করেন। তার এই ৮১ রানের ইনিংসটিতে বাউন্ডারি ছিল ৯ টি এবং ছক্কা ১ টি।

ওবুয়া ব্যক্তিগত ৪৫ রান, মোদী ৩৫ রান এবং সুজি ৩০ রান করে টিকোলোকে সহায়তা করেন।

বাংলাদেশের পক্ষে মাশরাফি, রাজ্জাক ও রফিক প্রত্যেকেই দু’টি করে উইকেট তুলে নেন।

ইতোমধ্যেই বাংলাদেশ বাংলালিংক টাইগার কাপ ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

বাংলাদেশ ও কেনিয়ার মধ্যেকার চতুর্থ ওয়ান ডে ম্যাচে উভয় দলের দু’জন খেলোয়াড় পরিবর্তন করা হয়েছে।