টেন্ডুলকারকে স্বর্ণের ব্যাট উপহার দিলেন লতা মঙ্গেশকার
রানের খড়া, দর্শকদের সমালোচনা এবং কাঁধের ইনজুরির কবলে পরার পরও ভারতীয় মাস্টার--ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে মেলোডি কুইন লতা মঙ্গেশকার তার হাতে ক্রিকেট ব্যাট তুলে দিয়ে বলেছেন, টেস্ট ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহকারী এই ব্যাটসম্যান আবারও ফর্মে ফিরবেন।
লতা বলেন, “আমি নিশ্চিত টেন্ডুলকারের ব্যাট থেকে আবারও রানের বন্যা হবে।”
অভিজ্ঞ ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে সংবর্ধনা জানাতে লতা মঙ্গেশকর তার হাতে একটি স্বর্ণের ক্রিকেট ব্যাট তুলে দেন।
লতা বলেন, “আমি টেন্ডুলকারের একজন একনিষ্ঠ ভক্ত। আমি ক্রিকেট সম্পর্কে বেশি কিছু জানি না। কিন্তু যখন টেন্ডুলকার ব্যাটিং করতে মাঠে নামেন তখন আমি øান ও খাওয়া--দাওয়া ছেড়ে টিভি স্ক্রিনের সামনে বসে থাকি।”
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টেন্ডুলকার বলেন, “আমার পরিবারের সদস্যরা, আমার কোচ রমাকান্ত আচরেকার এবং সকল বন্ধুদের সমর্থন না পেলে আজ আমি এতদুর আসতে পারতাম না।”
সংবর্ধনা অনুষ্ঠানে টেন্ডলকারের স্ত্রী অঞ্জলি, ছেলে নিখিল ও অজিত উপস্থিত ছিলেন। তাছাড়া সাবেক ভারতীয় অধিনায়ক অজীত ওয়াদেকার এবং বিনোদ কাম্বলেসহ টেন্ডুলকারের বিদ্যালয়ের সহপাঠিরা উপস্থিত ছিলেন।
