রফিকের স্পিনযাদুতে বাংলাদেশ তৃতীয় ওয়ানডেতে কেনিয়াকে ২০ রানে হারালো
অভিজ্ঞ স্পিনার মোহাম্মদ রফিকের মারাত্মক বোলিংয়ের সুবাদে বাংলাদেশ বৃহস্পতিবার ফতুল্লার নবনির্মিত স্টেডিয়ামে সফররত কেনিয়াকে তৃতীয় ওয়ানডে ম্যাচে ২০ রানে হারিয়েছে।
এই জয়ের ফলে চার ম্যাচ সিরিজে বাংলাদেশ ৩ - ০ ব্যবধানে এগিয়ে গেল।
বাংলাদেশের ৪৫ দশমিক পাঁচ ওভারে করা ২৩১ রানের জবাবে কেনিয়া ২১১ রানে অলআউট হয়।
অলরাউন্ডার রফিক ব্যাট হাতে ৩৩ রান করার পাশাপাশি পরবর্তীতে ৪৭ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।
