২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল বাস্কেটবলের সেমিতে আগা খান এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল

শাবাব মুরশিদ মেমোরিয়াল স্কুল বাস্কেটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে আগা খান স্কুল এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2006, 05:30 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

ধানমন্ডি উডেন ফ্লোর জিমনেশিয়ামে বৃহস্পতিবার প্রথম কোয়ার্টারফাইনালে আগা খান স্কুল ৩৮ - ২৩ পয়েন্টে হারায় গ্রীন হেরাল্ড স্কুলকে। বিজয়ী দলের মেহরীন এবং রাহিক যথাক্রমে ১৫ ও নয় পয়েন্ট স্কোর করেন। গ্রীন হেরাল্ডের নাভিদ আট পয়েন্ট স্কোর করেন।

অপর কোয়ার্টারফাইনালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ৩৪ - ১৬ পয়েন্টে হারিয়েছে সেন্ট জুডস স্কুলকে। বিজয়ী দলের রেদোয়ান ১৫ এবং সেন্ট জুডসের পক্ষে আশরাফুল আট পয়েন্ট স্কোর করেন।

টুর্নামেন্টের শেষ দু’টি কোয়ার্টারফাইনাল শুক্রবার অনুষ্ঠিত হবে।