২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল বাস্কেটবলে স্কলাস্টিকাকে বিধ্বস্ত করেছে মাষ্টারমাইন্ড

শাবাব মুরশিদ মেমোরিয়াল স্কুল বাস্কেটবল টুর্নামেন্টে স্কলাস্টিকার বিরুদ্ধে বুধবার বড় জয় পেয়েছে মাষ্টারমাইন্ড স্কুল। ধানমন্ডি উডেন ফ্লোর জিমনেশিয়ামে দিনের প্রথম খেলায় মাষ্টারমাইন্ড ৩০ -- ১৯ পয়েন্টে হারায় স্কলাস্টিকাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 05:36 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

প্রথমার্ধে অবশ্য স্কলাস্টিকা ১০ - ১৫ পয়েন্টে এগিয়ে ছিল। বিজয়ী দলের শুভ ১৪ এবং স্কলাস্টিকার আবিদ ও নেহাল যথাক্রমে ছয় ও পাঁচ পয়েন্ট স্কোর করেন।

দিনের অপর খেলায় সেন্ট জোসেফ স্কুল ৩৭ - ২৯ পয়েন্টে হারিয়েছে সাউথ ব্রিজ স্কুলকে। বিজয়ী দলের জামান দশ এবং সাউথ ব্রিজ স্কুলের ইফাজ ও সামিরুল যথাক্রমে দশ ও আট পয়েন্ট স্কোর করেন।