কমনওয়েলথ গেমস : ৫ম দিনে ৪০টি স্বর্ণের লড়াই
অস্ট্রেলিয়ার মেলবোর্নে কমনওলেথ গেমসের পঞ্চম দিনে ৪০টি স্বর্ণ পদকের জন্য লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন প্রতিযোগীরা। সাঁতার ইভেন্টের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ক্রিস কুক, ড্যারেন মিউ ও জেমস গিবসনের মধ্যে এবং ১০০ মিটার ব্যাকস্ট্রোকে গ্রেগর তাইত ও লিয়াম তানককের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
১০০ মিটার ফাইনালের মধ্যে দিয়ে সাঁতার ইভেন্ট শুরু হবে এবং এতে ইংল্যান্ডের পিটার নিকোল শিরোপা অর্জনের লড়াইয়ে অন্যতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন। খবর বার্তা সংস্থার।
স্কটল্যান্ডের জিমন্যাস্ট স্টিভেন ফ্রিউ তার কমনওয়েলথ পদক অক্ষুন্ন রাখার লড়াইয়ে অবতীর্ণ হবেন এবং ব্যাডমিন্টন ফাইনালে স্বর্ণপদক জেতার জন্য মুখোমুখি হবে ইংল্যান্ড ও মালয়েশিয়া।
মহিলাদের ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার জন স্যাভিল দিনের প্রথম স্বর্ণ পদকটি জয় করেছেন। পুরুষদের বিভাগে এই ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন একই দেশের নাথান ডিয়াক্স।
মহিলাদের টেবিল টেনিস ইভেন্টে ভারত ৩-২ গোলে কানাডাকে পরাজিত করে ব্রোঞ্জ পদক পেয়েছে।
