শ্রীলঙ্কা এ দল সোমবার ঢাকা আসছে
বাংলাদেশের বিরুদ্ধে দু’টি চারদিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলতে শ্রীলঙ্কা এ দল সোমবার ঢাকা এসে পৌঁছাবে।
জেহান মুবারকের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দল তাদের ২০ দিনের সফর শুরু করবে বাংলাদেশের বিরুদ্ধে চারদিনের ম্যাচ দিয়ে। বিকেএসপিতে ২৩ মার্চ থেকে শুরু হবে ম্যাচটি। তুষার ইমরানের নেতৃত্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে সফরকারী দল দ্বিতীয় চারদিনের ম্যাচ খেলবে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে। ২৯ মার্চ থেকে শুরু হবে ম্যাচটি। একই মাঠে ৪ এপ্রিল প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হবে দু’দল।
দু’দলের মধ্যকার সিরিজের বাকি দু’টি ওয়ানডে ম্যাচ ৬ এবং ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে খুলনা বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
চারদিন এবং একদিনের ম্যাচের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পৃথক দু’টি দল ঘোষণা করেছে।
অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তুষার ইমরানকে অধিনায়ক করে শুধুমাত্র প্রথম চারদিনের ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে।
শ্রীলঙ্কার চারদিনের স্কোয়াড: জেহান মুবারক (অধিনায়ক), মালিনথা গানানায়েক, সান্থা কালাভিতিগোডা, জীবন মেন্ডিস, চামারা সিলভা, কৌশল সিলভা, গায়ান বিজেকুন, আকালাঙ্কা গানেগামা, ইশারা আমারাসিংহে, মাহেলা উদাওয়াত্তা, সুরজ মোহাম্মদ, রঙ্গনা হেরাথ, ইয়ান ডেনিয়েল, চারিথ জয়াবিরা এবং মালিনথা ওয়ার্নাপুরা।
ওয়ানডে স্কোয়াড: জেহান মুবারক, মালিনথা গানানায়েক, সান্থা কালাভিতিগোডা, জীবন মেন্ডিস, চামারা সিলভা, কৌশল সিলভা, গায়ান বিজেকুন, আকালাঙ্কা গানেগামা, ইশারা আমারাসিংহে, মাহেলা উদাওয়াত্তা, সুরজ মোহাম্মদ, মালিন্দা শ্রীবর্ধনে, উপুল চন্দনা, কৌশল্য কুলাসেকারা এবং জীবন্থা কুলাথুঙ্গা।
কর্মকর্তা: অনুরা তেন্নাকুন (ম্যানেজার), স্টান নেল (কোচ) এবং প্রিয়ান্থা বিক্রামাসিংহে (ফিজিও)।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুস সাদাত, নাফিস ইকবাল, তুষার ইমরান (অধিনায়ক), সাকিব আল হাসান, মেহরাব হোসেন জুনিয়র, মুশফিকুর রহিম, ফরহাদ রেজা, মাহমুদুল্লাহ রিয়াদ, শাফাক আল জাবির, তাপস বৈশ্য, এনামুল হক জুনিয়র, নাদিফ চৌধুরী এবং নাজমুল হোসেন।
কর্মকর্তা: শন উইলিয়ামস (কোচ), মিনহাজুল আবেদীন (সহকারী কোচ), সাম বায়ার্ন (ফিজিও), সালাহউদ্দিন (ভিডিও এনালিষ্ট) এবং শরীফ মাহমুদ পলাশ (সমন্বয়কারী)।
