২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ও টেস্ট সিরিজে খেলা হচ্ছে না আতাপাত্তুর

শ্রীলঙ্কান অধিনায়ক মারভান আতাপাত্তু পিঠের ইনজুরির কারণে সফরকারী পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে এবং টেস্ট উভয় সিরিজেই খেলতে পারছেন না। এর ফলে ইনজুরি সমস্যা শ্রীলঙ্কান দলে গুরুতর বিপর্যয় তৈরি করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2006, 09:40 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

লঙ্কান প্রধান নির্বাচক ললিত কালুপেরুমা বলেন, “শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের সময় আতাপাত্তুর ইনজুরি সমস্যা বৃদ্ধি পায়। ডাক্তাররা তাকে ওয়ান ডে ও টেস্ট সিরিজে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।”

ঊরুর ইনজুরির কারণে ওপেনিং ব্যাটসম্যান সনথ জয়সুরিয়া, পায়ে টান পড়ায় ফাস্ট বোলার চামিন্দা ভাস এবং হ্যামস্ট্রিং ইনজুরির কারণে রুচিরা পেরেরা ইতোমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে পারছেন না। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

আতাপাত্তুর অনুপস্থিতিতে লঙ্কান সহ--অধিনায়ক মাহেলা জয়াবর্ধণে দলের অধিনায়কত্ব করবেন।

পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যেকার টেস্ট ম্যাচ দু’টি কলম্বো ও ক্যান্ডিতে খেলা হবে।