২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমনওয়েলথ গেমস শুটিং এ বাংলাদেশের পক্ষে আসিফ অঞ্জন জুটির প্রথম প্রদক লাভ

মেলবোর্নে অনুষ্ঠিত ১৮ তম কমনওয়েলথ গেমস শুটিং এ শুক্রবার ১০মি. এয়ার রাইফেল দ্বৈত ইভেন্টে আসিফ হোসেন খান এবং অঞ্জন কুমার সিং জুটি দেশের পক্ষে প্রথম রৌপ্য পদক অর্জনের গৌরব বয়ে এনেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2006, 08:42 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

স্বর্ন পদকপ্রাপ্ত ভারতীয় জুটি অভিনভ বিন্দ্রা ও গগন নারাং এর চেয়ে মাত্র ৮ পয়েন্ট পিছিয়ে থেকে, অসিফ ও অঞ্জন জুটি ১১৮১ পয়েন্ট সংগ্রহ করে রৌপ্য পদক লাভ করে।

২০০২ সালে ম্যানচেস্টারে ১০মি. এয়ার রাইফেলস ইভেন্টে স্বর্ন পদকপ্রাপ্ত আসিফ খানের ৬০০ পয়েন্টের মধ্যে সংগ্রহ  ৫৯৪ (৯৯,১০০,১০০,৯৮,৯৮ ও ৯৯) এবং একই সংখ্যক পয়েন্টের মধ্যে অঞ্জন কুমারের সংগ্রহ ৫৮৭ (৯৯,৯৬,৯৯,৯৫,৯৯ ও ৯৯) পয়েন্ট।

পুরুষ শুটাররা মেলবোর্নে জাতীয় পতাকা উর্দ্ধে তুলে ধরলেও, নারী শুটাররা এরচেয়ে অনেক পিছিয়ে থেকে মেয়েদের ১০মি. এয়ার রাইফেলের প্যারিস ইভেন্টে ১২ জনের মধ্যে সপ্তম হয়ে প্রতিযোগিতা শেষ করে।

ব্রোঞ্জ পদকপ্রাপ্ত সিঙ্গাপুরের জুটি ঝেন ভেনিসা ইয়াং হু এবং ঝিংনা ঝাং এর চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে থেকে সুরাইয়া আক্তার এবং শারমিন আক্তার জুটির সংগৃহিত পয়েন্ট ছিলো ৭৭৩।

ভারতীয় তেজস্বনী এবং অভিনাথ কাউর সিধু জুটি ৮০০ পয়েন্টের মধ্যে ৭৯১ পয়েন্ট সংগ্রহ করে স্বর্ন পদক লাভ করে।

৪০০শ’ পয়েন্টের মধ্যে সুরাইয়ার সংগৃহিত স্কোর ৩৮৬ (৯৮,৯৫,৯৬, ও ৯৭) এবং শারমিনের স্কোর ৩৮৭ (৯৬,৯৭,৯৮, ও ৯৬)।

গেম শুরুর আগে ২২৫ কেজি উত্তোলন করে দশম স্থান অধিকার করা ভারত্তোলক হামিদুল ইসলাম, পুরুষদের ৬২ কেজি ক্যাটাগরীতে ২৫৬ কেজি উত্তোলন করে ষষ্ঠ স্থান অর্জন করে।

শ্রীলংকান ভারত্তোলক সিনথানা ২৭১ কেজি উত্তোলন করে স্বর্ন পদক লাভ করে।

পুরুষদের ৫০ মি. বাটারফ্লাই ইভেন্টে ২৬.৬৮ সেকেন্ডে সাঁতারু জুয়েল আহমেদ ৪৩ জনের মধ্যে ২৮ তম হন।

যদিও জুয়েল আহমেদ তার টাইমিংয়ের উন্নতি করছেন, এই টাইমিং ২০০২ সালে ম্যানচেস্টারে ১৭ তম কমনওয়েলথ গেমসের একই ইভেন্টে তার করা আগের রেকর্ড ২৬.৭৮ কে ছাড়িয়ে গেছে।