২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা এ দল তিনটি ওয়ানডে এবং দু’টি চার দিনের ম্যাচ খেলবে

বাংলাদেশে ২০ দিনের সফরে শ্রীলঙ্কা দল তিনটি ওয়ানডে এবং দু’টি চার দিনের ম্যাচ খেলবে স্বাগতিক দলের বিরুদ্ধে। খেলাগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপি, বগুড়া এবং খুলনায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার শ্রীলঙ্কা দলের চুড়ান্ত সফরসূচী ঘোষণা করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 08:44 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

বিকেএসপিতে ২৩ মার্চ থেকে প্রথম চারদিনের ম্যাচের মধ্য দিয়ে শ্রীলঙ্কা জুনিয়র দলের সফর শুরু হবে। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ২৯ মার্চ থেকে অনুষ্ঠিত হবে দ্বিতীয় চারদিনের ম্যাচ। একই মাঠে ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে দু’দেশের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ।

খুলনার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ৬ এবং ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে শেষ দু’টি একদিনের ম্যাচ। শ্রীলঙ্কা এ দল ২০ মার্চ ঢাকা এসে পৌঁছাবে। এদিকে তুষার ইমরানকে অধিনায়ক করে বুধবার বাংলাদেশ এ দলের নাম ঘোষণা করা হয়েছে।