কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে মোল্লা সাবিরা সপ্তম
অস্ট্রেলিয়ার মেলবোর্ন এক্সিবিশন সেন্টারে ১৮ তম কমনওয়েলথ গেমসে বৃহস্পতিবার মহিলাদের ভারোত্তোলনে ৪৮ কেজি ওজনশ্রেনীতে বাংলাদেশের মোল্লা সাবিরা সপ্তম স্থান লাভ করেছেন।
এই ইভেন্টে ভারতের কুঞ্জরাণী দেবী ১৬৬ কেজি (ø্যাচে ৭২ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ৯৪ কেজি) উত্তোলন করে স্বর্ণপদক জয় করেন। মোল্লা সাবিরা ক্লিন অ্যান্ড জার্কে দুইবার ৭৩ কেজি উত্তোলনে ব্যর্থ হন। তিনি সর্বমোট ১৩১ কেজি (ø্যাচে ৬৪ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ৬৭ কেজি) উত্তোলন করতে সক্ষম হন।
কমনওয়েলথ গেমসে সফল হতে না পারলেও সাবিরা ২০০৫ সালে কাতারের দোহায় অনুষ্ঠিত ৭৪ তম পুরুষ ও ১৭তম মহিলা সেন্টিনিয়াল ওয়েটলিফটিং প্রতিযোগিতায় তার আগের রেকর্ড অতিক্রম করেছেন। তার আগের রেকর্ড ছিল ø্যাচে ৫৭ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ৬৭ কেজি।
এদিকে গেমসের পুরুষদের ৫৬ কেজি ওজনশ্রেনীর ভারোত্তোলনে বাংলাদেশের ইকরামুল হক ১৬ জনের মধ্যে ১১ তম স্থান লাভ করেন।
পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে বাংলাদেশের সাঁতারু রুবেল রানা তিন নম্বর হিটে আটজনের মধ্যে সপ্তম স্থান লাভ করেন। এই ইভেন্টে ২৬ জনের মধ্যে রুবেল ২৯ দশমিক ৪৭ সেকেন্ড সময় নিয়ে ২৪ তম স্থান লাভ করেন। ২০০২ সালে ম্যানচেষ্টারে ১৭ তম কমনওয়েলথ গেমসের এই ইভেন্টে রুবেলের আগের রেকর্ড ছিল ২৯ দশমিক ৫৯ সেকেন্ড। একই ইভেন্টে রুবেলের সেরা সময় ২৯ দশমিক ৪৭ সেকেন্ড।
গেমসের দ্বিতীয়দিন শুক্রবার শ্যূটার আসিফ হোসেন খান, অঞ্জন কুমার সিংহ এবং শারমিন আক্তার ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিন সাঁতারু জুয়েল রানা ৫০ মিটার বাটারফ্লাই এবং ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটে অংশগ্রহন করবেন। মহিলা সাঁতারু সবুরা খাতুন লড়বেন ৫০ মিটার ব্রেষ্টস্ট্রোক এবং ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে। এছাড়া ভারোত্তোলক হামিদুল ইসলাম ৬২ কেজি ওজনশ্রেনীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
