২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোমার কাছে হেরে গিয়েও ইউইএফএ কাপের কোয়ার্টার ফাইনালে মিডিলসব্রো

রোমার কাছে ২-১ গোলে হেরে যাওয়া সত্ত্বেও সার্বিক গোল ব্যবধানে এগিয়ে যাবার জন্য উফেয়া কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে মিডিলসব্রো।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 11:29 AM

Updated : 26 Apr 2022, 03:29 PM

খেলার প্রথমার্ধে মিডিলসব্রো স্ট্রাইকার ফ্লয়োড হ্যাসেলবেঙ্ক-এর হেডে করা গোলে এগিয়ে যায় মিডিলসব্রো। এর আগে রোমার একটি আক্রমন মিডিলসব্রো’র গোলবারে লেগে ফেরত আসে।

খেলার ৪৩ মিনিটে এ্যামানটিনো ম্যানচিনির দুর্দান্ত গোলে সমতায় ফেরে রোমা। দ্বিতীয়ার্ধের খেলায় মিডিলসব্রো’র গোলরক্ষক মার্ক নৈপুণ্যতার সাথে রোমার দুটি আক্রমন প্রতিহত করেন। পরবর্তীতে রোমার ফিলিপ মেক্সেসকে লাল কার্ড দেখানো হলে ১০জনকে নিয়ে খেলতে হয় তাদের।

ম্যাচিনির একটি আক্রমনের বিরুদ্ধে ফাউল করায় খেলার ৬৬ মিনিটের মাথায় মিডিলসের বিরুদ্ধে পেনাল্টি পায় রোমা। পেনাল্টিতে ম্যানচিনির করা ২য় গোলেই রোমা ২-১ গোলে জয়লাভ করে।

কিন্তু লীগ পর্যায়ের অন্যান্য খেলায় গোল ব্যবধানে রোমা পিছিয়ে পড়ায় মিডিলসব্রো’র খেলোয়াররা হেরে গিয়েও কোয়ার্টার ফাইনালে উঠবার আনন্দ নিয়ে মাঠ ছেড়েছে।