২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃ হল ভলিবল টুর্নামেন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃ হল ভলিবল টুর্নামেন্ট মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় খেলার মাঠে শুরু হয়েছে। টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ১২টি হল অংশগ্রহন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 07:36 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের শারীরিক প্রশিক্ষণ কেন্দ্রের উপদেষ্টা দিদার উল আলম এবং কুয়েত মৈত্রী হলের প্রভোষ্ট তাহমিনা আক্তার এ সময় উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের পুরুষ ইভেন্টে অংশগ্রহনকারী হলগুলো হচ্ছে- সূর্যসেন হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, বঙ্গবন্ধু হল, কবি জসিমউদ্দিন হল, জহুরুল হক হল, মহসিন হল এবং এএফ রহমান হল। মহিলা ইভেন্টের দলগুলো হচ্ছে- রোকেয়া হল, শামসুন্নাহার হল, ফজিলাতুন্নেসা হল এবং বাংলাদেশ -- কুয়েত মৈত্রী হল।