সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার মুশফিক বাবুর বাবার মৃত্যু
জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহমান বাবুর বাবা অ্যাডভোকেট তৈমুর রহমান (৬৮) মঙ্গলবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
সূত্র জানায়, রাজশাহী থেকে ঝিনাইদহ যাওয়ার পথে সকাল সাড়ে নয়টার দিকে নাটোর শহরে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস অ্যাডভোকেট তৈমুর রহমানকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পর দুপর একটার দিকে মারা যান।
মঙ্গলবার বিকেলে অ্যাডভোকেট তৈমুরের মৃতদেহ রাজশাহী মহানগরীর উপশহরের বাসভবনে নিয়ে যাওয়া হয়। রাতেই সপুরা স্টেডিয়াম গোরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মৃত্যুকালে অ্যাডভোকেট তৈমুর স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
