২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং ব্যর্থতার কারণে হেরেছে ইংল্যান্ড: ফ্লিনটফ

ইংল্যান্ডের অধিনায়ক এ্যান্ড্রু ফ্লিনটফ মোহালি টেস্টে ভারতের কাছে হেরে যাওয়ার পর বলেছেন, ব্যাটিং ব্যর্থতার কারণে তার দল হেরেছে। তিনি ব্যাটসম্যানদের কাছ থেকে আরও রান প্রত্যাশা করেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 10:28 AM

Updated : 26 Apr 2022, 03:29 PM

নিয়মিত অধিনায়ক মাইকেল ভনের স্থলাভিষিক্ত ফ্লিনটফ বলেন, প্রথম ইনিংসে ইংল্যান্ড দল তিন শতাধিক রান করতে পারলেও দ্বিতীয় ইনিংসে আরও ব্যর্থ হয়েছে। খবর বার্তা সংস্থার।

ফ্লিনটফ বলেন, টেস্টের শেষদিনের শেষ সেশনে পাঁচটি উইকেট হারানো ব্যাটসম্যানদের ব্যর্থতার পরিচয় বহন করে।

তিনি বলেন, ভারতীয় ব্যাটসম্যান  দ্রাবিড় প্রথম ইনিংসে অনবদ্য ৯৫ এবং দ্বিতীয় ইনিংসে ৪২ রান করে অপরাজিত থাকার ফলে ভারত ৯ উইকেটে জয়লাভ করতে সক্ষম হয়।

ইংল্যান্ডের অধিনায়ক বলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজে অংশ নেয়া নিয়মিত চারজন খেলায়ার ভারত সফরে আসতে পারেনি।

তিনি বলেন, আমাদের বেশ কয়েকজন ব্যাটসম্যান রয়েছে যারা স্পিনারদের বিরুদ্ধে খেলতে ততটা পারদর্শী নয়।