আবদুল্লাহ আল নোমান এএফসি কাপের চট্টগ্রাম পর্বের আয়োজক কমিটির চেয়ারম্যান
মৎস ও পশুসম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান আসন্ন এএফসি চ্যালেঞ্জ কাপের চট্টগ্রাম পর্বের আয়োজক কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ঢাকা ও চট্টগ্রামে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। মোট ১৬টি দেশ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
কমিটির কো চেয়ারম্যান হিসেবে চট্টগ্রামের মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহেদ আজগর চৌধুরী দায়িত্ব পালন করবেন।
কমিটিতে সমন্বয়কারী হিসেবে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি আলহাজ্ব দস্তগীর চৌধুরী।
অন্যদিকে টুর্নামেন্টের ঢাকা পর্বের আয়োজক কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা।
