স্বাধীনতা দিবস টেনিস শুরু হবে ২৩ মার্চ
বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে ২৩ মার্চ থেকে শুরু হবে স্বাধীনতা দিবস টেনিস টুর্নামেন্ট। টুর্নামেন্ট চলবে ২৬ মার্চ পর্যন্ত।
চারদিনের টুর্নামেন্টে পুরুষ একক ও দ্বৈত, বালিকা অনুর্ধ্ব ১৬ একক, বালক অনুর্ধ্ব ১৩ একক এবং মিনি টেনিস গ্র“পে প্রতিদ্বন্দ্বিতা হবে। স্থানীয় খেলোয়াড়সহ বাংলাদেশে অবস্থানরত যেকোন দেশের নাগরিকগণ টুর্নামেন্টে অংশগ্রহন করতে পারবেন।
আগ্রহী খেলোয়াড়দের ২২ মার্চের মধ্যে টেনিস ফেডারেশনের কাছে এন্ট্রি পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
