বোর্গের উইম্বলডন ট্রফিগুলো ক্রয়ে আগ্রহী আগাসি
মার্কিন টেনিস তারকা আন্দ্রে আগাসি একটি কনসোর্টিয়ামের সাথে যৌথভাবে বিয়র্ন বোর্গের ৫ টি উইম্বেলডন ট্রফি ক্রয় করবেন।
অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত বোর্গ পরিকল্পনা করছেন ১৯৭৬ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি যে ৫ টি উইম্বেলডন শিরোপা জয় করেছেন তা নিলামের মাধ্যমে বিক্রি করবেন। নিলামে তার সাক্ষরিত দু’টি র্যাকেটও তোলা হবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
২১ জুন লন্ডনের বনহ্যামের বিক্রয়কেন্দ্রে নিলামের আয়োজন করা হয়েছে। নিলামে ট্রফিগুলো এবং র্যাকেট দু’টির দাম ২০০,০০০ থেকে ৩০০,০০০ পাউন্ড হবে বলে আশা করা হচ্ছে।
আগাসি বলেন, “ট্রফিগুলো কেনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমি আমার প্রিয়জনদের সাথে আলোচনা করেছি। উইম্বেলডন ট্রফিগুলো টেনিসের সাথে সংশ্লিষ্ট কারও কাছে থাকুক এটাই আমি চাই।
