ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার গিবসেরই প্রাপ্য: পন্টিং
অসি ও প্রোটিয়াস দলের মধ্যেকার ফাইনাল ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শনের জন্য অসি অধিনায়ক রিকি পন্টিং এবং প্রোটিয়াস মারমুখি ব্যাটসম্যান হার্শেল গিবসকে যৌথভাবে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচন করা হয়েছে। তবে পন্টিং বলেছেন, এই সম্মান এককভাবে গিভসের প্রাপ্য।
পন্টিং বলেন, “আমরা ভাল খেলেছি এবং অসাধারণ স্কোর গড়তে সমর্থ হই। কিন্তু হার্শেল গিবস এবং প্রোটিয়াস ক্রিকেটাররা খুবই ভাল খেলেছে। আমার চাইতে হার্শেল এই পুরস্কার যোগ্য দাবিদার।
গিভস বলেন, “আমার মনে হয়, আমি বেশ কিছু দিন প্রাণ খুলে হাসতে পারবো। ক্রিকেট দিন দিন রেকর্ডে সমৃদ্ধ হচ্ছে। আমাদের মধ্যে থেকে কাউকে এ ধরনের কিছু করার প্রয়োজন এবং তা আমার দ্বারাই হল।”
