প্রেটিয়াস শিবিরে ডাক পেলেন বোয়ে, ডিপেনার, হল
সফরকারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলার জন্য দক্ষিণ আফ্রিকা টেস্ট দলে ডাক পেয়েছেন স্পিনার নিকি বোয়ে, অভিজ্ঞ ব্যাটসম্যান বুটা ডিপেনার এবং অল--রাউন্ডার এন্ড্রু হল।
গত বছরের ডিসেম্বরে দল থেকে বাদ পড়েছিলেন বোয়ে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ টি ওয়ান ডে ম্যাচে ১৪ টি উইকেট তুলে নেওয়ার কারণে এক বছর পর দলে ডাক পেয়েছেন এন্ড্রু হল।
ইনফর্ম অভিজ্ঞ ব্যাটসম্যান ডিপেনার এই বছর প্রথম দলে ডাক পেলেন।
বৃহস্পতিবার কেপটাউনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।
জোহানেসবার্গে রোববার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে উদ্বোধনী বোলার শন পোলক ও ফাস্ট বোলার আন্দ্রে নেল না খেললেও টেস্ট দলে ডাক পেয়েছেন। তাছাড়া দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন গারনেট ক্রুগার।
দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: গ্রায়েম স্মিথ (অধিনায়ক), মার্ক বাউচার, নিকি বোয়ে, এবি ডি ভিলিয়ার, বুটা ডিপেনার, হার্শেল গিভস, এন্ড্রু হল, জ্যাক ক্যালিস, গারনেট ক্রুগার, আন্দ্রে নেল, মাখায়া এনটিনি, শন পোলক, এ্যাশওয়েল প্রিন্স ও জ্যাক রুডফ।
