২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপের বিভিন্ন ভেন্যুতে ওয়ান ডে সিরিজ খেলবে ভারত ও পাকিস্তান

২০০৭ সালে দুই প্রতিবেশি দেশ ভারত ও পাকিস্তানের ক্রিকেট দল ইউরোপে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2006, 01:03 AM

Updated : 26 Apr 2022, 03:29 PM

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)’র প্রধান ডেভিড কুলার বলেন, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত ক্রিকেট দল ইংল্যান্ডে ২ টি এবং ইউরোপের অন্যান্য ভেন্যুগুলোতে আরও ৩ টি ম্যাচ খেলবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

কুলার বলেন, “আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। ২০০৭ সালে টুর্নামেন্টেটি হতে পারে। মিডিয়ায় প্রচারিত বেশ কিছু বিষয় আমাদের চোখে পড়েছে। তবে ভারত ও পাকিস্তানের মধ্যেকার ওয়ান ডে সিরিজ নিঃসন্দেহে সেরা আকর্ষণ।”

বিসিসিআই’এর বোর্ড কর্মকর্তা ললিত মোদি জানান, ইসিবি’র অনুমোদন সাপেক্ষে লর্ডস কর্তৃপক্ষ ম্যাচ আয়োজনের বিষয়ে ইতোমধ্যেই রাজি হয়েছে।

ভারত--পাকিস্তান উভয় ক্রিকেট বোর্ড ধারাবাহিকভাবে আরও ম্যাচ আয়োজন করতে চায়।

ইতোমধ্যেই ১৮ ও ১৯ এপ্রিল আবুধাবির নতুন স্টেডিয়ামে দু’টি ম্যাচ খেলার জন্য উভয়পক্ষ রাজি হয়েছে। ম্যাচ দু’টি থেকে অর্জিত অর্থের শতকরা ৭৫ ভাগ পাকিস্তানের ভূমিকম্পে দুর্গত ত্রান-তহবিলে দেওয়া হবে এবং বাকি ২৫ % অর্থ ভারতের অন্তভূক্ত কাশ্মিরের ভূমিকম্প কবলিত অঞ্চলের ত্রান-তহবিলে দেওয়া হবে।