রিয়েল মাদ্রিদের সভাপতি পেরেজের পদত্যাগ
স্পেনের ফুটবল ক্লাব রিয়েল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ পদত্যাগ করেছেন।
রিয়েলের সাবেক সহ সভাপতি ফার্নান্দো মার্টিন ৫৮ বছর বয়স্ক পেরেজের স্থলাভিষিক্ত হবেন।
পেরেজের অধীনে রিয়েল দুইবার প্রিমেরা লিগা ও একবার চ্যাম্পিয়ন্স লিগ জয়লাভ করেছে। ২০০১ ও ২০০৩ সালে তারা স্পেনিশ লিগ ও স্পেনিশ সুপার কাপ জয়লাভ করে। আর ২০০২ সালে তারা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপিয়ান সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়লাভ করে। তবে ২০০৩ সালের পর থেকে তারা কোন সিলভারওয়্যার জিততে পারেনি।
পেরেজ ২০০০ সালে লরেঞ্জ সানজের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
পর্তুগালের লুইস ফিগো, ফ্রান্সের জিনেদিন জিদান, ব্রাজিলের রোনালদো এবং ইংল্যান্ডের অধিনায়ক ডেভিড ব্যাকহামকে দলে ভিরিয়ে পেরেজ বেশ সুনাম অর্জন করেন।
২০০৪ সালে তিনি দ্বিতীয়বারের মত ক্লাবের সভাপতি নির্বাচিত হন।
