২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজকে হারালো নিউজিল্যান্ড

ক্রইস্টচার্চে শনিবার সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি ২১ রানে জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এই জয়ে সিরিজে ৩-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2006, 05:40 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

নিউজিল্যান্ডের ছয় উইকেটে ২৭৬ রানের জবাবে খেলতে নেমে সফরকারীরা একপর্যায়ে ১৭৩ রান তুলতেই আট উইকেট হারায়। কিন্তু শেষ উইকেট জুটিতে রামনরেশ সারওয়ান এবং ইয়ান ব্রাডশ ৭৭ রান তুলে জয়ের আশাও জাগিয়েছিলেন। শেষ পর্যন্ত ব্রাডশ তার চতুর্থ ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে বিদায় নিলে ২১ রানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড।

ক্যারিবিয়ান দলের রুয়ানকো মর্টন করেন ৫৮ রান। কিউই বোলার জিতেন প্যাটেল এবং শেন বন্ড তিনটি করে উইকেট তুলে নেন।

এর আগে দিবারাত্রির ম্যাচে টসে জিতে কিউই অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। টপ অর্ডার ব্যাটসম্যান নাথান অ্যাস্টলের অনবদ্য ১১৮ (অপরাজিত) রানে ভর করে স্বাগতিকরা ছয় উইকেটে ২৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। এছাড়া হামিশ মার্শাল ৪৪ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের বোলার ব্রাডশ ৪১ রানে তিন উইকেট লাভ করেন।