অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে পারছেন না ল্যাঙ্গেভেল্ট
প্রোটিয়াস ফাস্ট বোলার চার্ল ল্যাঙ্গেভেল্ট ফিল্ডিং অনুশীলন করার সময় হাতের আঙ্গুলে আঘাত পাওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকে বাদ পড়েছেন
বৃহস্পতিবার ফিল্ডিং অনুশীলনের সময় ল্যাঙ্গেভেল্টের বাম হাতের তর্জনী ভেঙ্গে যায় বলে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা শুক্রবার জানিয়েছে।
মঙ্গলবার কেপটাউনে ৩১ বছর বয়সি ল্যাঙ্গেভেল্টের অস্ত্রোপচার করা হবে।
সোমবার ল্যাঙ্গেভেল্টের বদলী ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
রোববার সেঞ্চুরিয়ন পার্কে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সফরের প্রথম ওয়ান ডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে।
