শনিবার থেকে শুরু হচ্ছে হ্যান্ডবল ডেভলপমেন্ট প্রোগ্রাম
দেশের চারটি শহরে শনিবার থেকে শুরু হচ্ছে ১২ দিনব্যাপী এক্সিম ব্যাংক হ্যান্ডবল ডেভলপমেন্ট প্রোগ্রাম।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) সহযোগিতায় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন এই প্রোগ্রামের আয়োজন করেছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তরা প্রোগ্রামের বিভিন্ন দিক নিয়ে সংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এই প্রোগ্রামের আওতায় কোচিং কোর্সের পাশাপাশি বিভিন্ন স্থানীয় দলের বিরুদ্ধে জাপান থেকে আগত জাইকা দল কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে।
জাইকা দল নড়াইল, যশোর এবং চট্টগ্রামে যথাক্রমে ২৫, ২৬ এবং ২৮ ফেব্রুয়ারি তিনটি ‘রেফারী রিফ্রেশার্স কোর্স’ও পরিচালনা করবে। এছাড়া রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ সম্মেলন কক্ষে ৩ মার্চ থেকে অনুষ্ঠিত হবে পাঁচদিন ব্যাপী ‘অ্যাডভান্স হ্যান্ডবল রেফারী রিফ্রেশার্স কোর্স’।
অতিথি দলটি নড়াইল জেলা দল, যশোর জেলা দল, চট্টগ্রাম মহানগর হ্যান্ডবল দল, বাংলাদেশ আনসার, বাংলাদেশ রাইফেলস এবং বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে প্রীতি ম্যাচে অংশগ্রহন করবে।
কোচিং প্রোগ্রামে ৪০ জন স্থানীয় রেফারী অংশগ্রহন করবেন। এট পরিচালনা করবেন নারিও শিমিজো।
জাইকার অতিরিক্ত আবাসিক প্রতিনিধি নোরাইকি নাগামোটো, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লিয়াকতউল্লাহ এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
