২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা সফরে তিনটি ওয়ান ডে এবং দু’টি টেস্ট খেলবে পাকিস্তান

আগামী মাসে শ্রীলঙ্কা সফরে পাকিস্তান তিনটি ওয়ান ডে এবং দু’টি টেস্ট ম্যাচ খেলবে বলে জানিয়েছেন একজন পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2006, 10:38 AM

Updated : 26 Apr 2022, 03:27 PM

১৩ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠেয় সফরে টেস্ট ম্যাচগুলো কলম্বো ও ক্যান্ডিতে খেলা হবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র কার্যনিবাহী পরিচালক সালেম আলতাফ বলেন, “পাকিস্তান ক্রিকেট দল ১৭ ও ১৯ এপ্রিল প্রেমাদাসা স্টেডিয়ামে দু’টি এবং ২১ এপ্রিল সিংহলি স্পোর্টস ক্লাবে একটি ম্যাচ খেলবে।”

তিনি আরও জানান, ২৪ থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রথম টেস্ট এবং ১ এপ্রিল থেকে দ্বিতীয় টেস্ট ক্যান্ডিতে খেলা হবে।

৭ মার্চ থেকে পাকিস্তানের ট্রেনিং ক্যাম্প শুরু হবে।