২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাই ওপেনে হিঙ্গিসের কাছে সানিয়া পরাজিত

বিশ্বের সাবেক শীর্ষ টেনিস খেলোয়াড় মার্টিনা হিঙ্গিস দুবাই ডিউটি-ফ্রি ওপেন টেনিসে ভারতীয় প্রতিদ্বন্দ্বী সানিয়া মির্জাকে পরাজিত করেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 11:20 AM

Updated : 26 Apr 2022, 03:27 PM

সুইস তারকা হিঙ্গিস সরাসরি ৬-৩, ৭-৫ সেটে সানিয়াকে পরাজিত করেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

পঞ্চম বাছাই রুশ প্রতিদ্বন্দ্বী নাদিয়া পেত্রোভা ৬-৪, ৬-১ সেটে পরাজিত হয়েছেন স্বদেশী মারিয়া কিরিলেনকোর কাছে। তবে সপ্তম বাছাই ইটালিয়ান ফ্রান্সসেসকা শিয়াভোনে এবং রাশিয়ান ভেটলানা কুজনেটসোভা নিজ নিজ ম্যাচে জয় লাভ করেছেন।