এফএ কাপ ফাইনাল ওয়েম্বলিতে হচ্ছে না
এ বছরের এফএ কাপ ফাইনাল ওয়েম্বলির পরিবর্তে কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।নতুন ওয়েম্বলি স্টেডিয়ামের তৈরিকারক প্রতিষ্ঠান এ কথা বলেছে।
অস্ট্রেলিয়ান স্টক একচেঞ্জ মাল্টিপ্লেক্স এক বিবৃতিতে বলেছে ফুটবল সংস্থা চেয়েছে আগামী ১৩ই মে এর মধ্যে স্টেডিয়ামটিকে প্রস্তুত করতে।
এর ফলে আগামী ৩০শে মে হাঙ্গেরীর বিরুদ্ধে এবং ৩রা জুন জামাইকার বিরুদ্ধে ইংল্যান্ডের বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতিমূলক ম্যাচ ওল্ডট্রাফোর্ডে স্থানান্তরিত হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
প্রেস এসোসিয়েশন বলেছে এফএ কাপের ফাইন্যালের ভেন্যুর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার আগে এফএ-র প্রধান নির্বাহী ব্রায়ান বারউইক নতুন স্টেডিয়ামের নির্মান কাজ পরিদর্শন করেন।এই স্টেডিয়ামের নির্মান কাজ ২০০৫ সালের প্রথম দিকে শেষ হওয়ার কথা থাকলেও পরে মার্চ পর্যন্ত সময় বর্ধিত করা হয়। গত মাসে এই স্টেডিয়ামের ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
