২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ ১১৮ রানে অলআউট

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে অতিথি বোলারদের মারাত্মক বোলিংয়ের মুখে বাংলাদেশ মাত্র ১১৮ রানেই অলআউট হয়ে গেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2006, 05:29 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

দলের পক্ষে অভিজ্ঞ খালেদ মাহমুদ এবং আফতাব আহমেদ কিছুটা লড়াই করার চেষ্টা করেন। মাহমুদ ৩৬ এবং আফতাব ২১ রান করেন। বাংলাদেশ দলের আট ব্যাটসম্যান ডাবল ফিগারেই পৌঁছাতে সক্ষম হননি।

লঙ্কান বোলারদের মধ্যে পেরেরা এবং মাহরুফ যথাক্রমে ২৩ ও ৩০ রান খরচায় তিনটি করে উইকেট লাভ করেন।