বিশ্বের অষ্টম ব্যাটম্যান হিসেবে ৯,০০০ রান পূর্ণ করলের দ্রাবিড়
বিশ্বের অষ্টম এবং চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে পাক-ভারত ওয়ান ডে সিরিজ জয়ী ভারতীয় দলের অধিনায়ক রাহুল দ্রাবিড় একদিনের ক্রিকেটে ৯,০০০ রান পূর্ণ করেছেন।
রোববার পাকিস্তানের বিরুদ্ধে চতুর্থ ওয়ান ডে ম্যাচের তৃতীয় ওভারে ফাস্ট বোলার মোহাম্মদ সামির বল বাউন্ডারি হাকিয়ে ব্যাঙ্গালোরে জন্মগ্রহণকারী দ্রাবিড় এই কৃতিত্বও অর্জন করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ওয়ান ডে ক্রিকেটে দ্রাবিড়ের বর্তমানে মোট রানের সংখ্যা ৯,০৪৮। চতুর্থ ওয়ান ডেতে তিনি ৫০ রান করে আউট হন।
শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি এবং মোহাম্মদ আজহারউদ্দিনের সাথে একই কাতারে সামিল হলেন ‘দি ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়।
উল্লেখ্য, ৯৭ টি টেস্ট ম্যাচে রাহুল দ্রাবিড়ের সংগ্রহ ৮,২৪৪ রান যার গড় দাঁড়ায় ৫৭ দশমিক ৬৫ রান।
