২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড ২০১৫ সালে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করতে চায়

ইংল্যান্ড ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করতে চায়। এজন্যে তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 08:21 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

এছাড়া ইংল্যান্ড ২০০৭ সালে প্রথম টুয়েন্টি২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে।

২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব জমা দিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) চলতি ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত সময় পাবে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি চলতি বছরের জুলাই মাসে স্বাগতিক দেশের নাম ঘোষণা করবে।

ইংল্যান্ড ১৯৭৫ থেকে ১৯৮৩ সালের মধ্যে অনুষ্ঠিত তিনটি ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিল। এরপর তারা ১৯৯৯ সালের বিশ্বকাপ আয়োজন করে।

বিশ্বকাপ ক্রিকেটের পরবর্তী আসর বসবে ২০০৭ সালে ওয়েস্ট উইন্ডিজে। লন্ডনের বার্ষিক সভায় আইসিসি ২০১১ ও ২০১৫ সালের স্বাগতিক দেশের নাম ঘোষণা করবে।

২০১১ সালের বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করতে অস্ট্রেলিয়া/নিউজিল্যান্ড এবং উপমহাদেশের চার টেস্ট খেলুড়ে দেশ একযোগে চেষ্টা চালাবে।