২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধারাবাহিক তৃতীয়বারের মত আফ্রিকান বর্ষসেরা ফুটবলার স্যামুয়েল ইতো

ক্যামেরুনের স্ট্রাইকার স্যামুয়েল ইতো ২০০৫ সালের আফ্রিকান বর্ষসেরা ফুটবলার হওয়ার গৌরব অর্জন করেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 10:35 AM

Updated : 26 Apr 2022, 03:26 PM

নাইজেরিয়ার রাজধানী আবুজায় ‘কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল এওয়ার্ড’ অনুষ্ঠানে তৃতীয়বারের মত স্যামুয়েল ইতোকে নির্বাচন করা হয়। তিনি ২০০৩ ও ২০০৪ সালেও বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

বর্ষসেরা ফুটবলার নির্বাচনের দৌড়ে আইভরি কোস্টের খেলোয়াড় দিদিয়ার দ্রোগবা এবং ঘানার মাইকেল এসিয়েনকে পিছনে ফেলেন স্যামুয়েল ইতো।

ক্যাফ’এর সদস্যদের কাছ থেকে ইতো ১০৮ টি ভোট পান। অপরদিকে দিদিয়ার এবং এসিয়েন ভোট পান যথাক্রমে ১০৬ টি ও ৫০টি।

২০০৫ উদীয়মান বর্ষসেরা ফুটবলার নির্বাচন হন নাইজেরিয়ার তরুণ ফুটবলার জন মিকেল ওবি।

গত বছর হল্যান্ডে বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে জন মিকেল ওবির দুর্দান্ত নৈপণ্যে নাইজেরিয়া রানার্স-আপ হয়।

টোগের কোচ স্টিফেন কিশিকে বর্ষসেরা কোচ নির্বাচন করা হয়।

বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে প্রথমবারের মত খেলার যোগ্যতা অর্জনকারী আইভরি কোস্ট দলকে বর্ষসেরা দল নির্বাচন করা হয়েছে।