২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলে সময়-ক্ষেপণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে ফিফা

বিশ্ব ফুটবল পরিচালনা সংস্থা ফিফা মাঠে ফুটবলারদের সময়-ক্ষেপণ করার প্রবণতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে বিধি সংশোধনের পরামর্শ দিয়েছে ফুটবলের বিধি প্রস্তুতকারক বোর্ড’কে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 09:55 AM

Updated : 26 Apr 2022, 03:26 PM

আন্তর্জাতিক ফুটবল এ্যাসোসিয়েশন বোর্ড ফাউল ও অশোভন আচরণের জন্য বিধি ১২ সংশোধনের প্রস্তাব নিয়ে ফিফা’র সাথে আলোচনা করবে।

ফিফা এক বিবৃতিতে বলে, “কোন ফুটবলার ফ্রি-কিক, থ্রো-ইন, কর্ণার-কিক নেওয়ার সময় যদি ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে তাহলে তাকে হলুদ কার্ড দেখানো যাবে। আবার গোল করার পর কোন দলের ফুটবলার যদি ইচ্ছাকৃতভাবে পুনরায় ম্যাচ শুরু করতে বিলম্ব করে তাহলে তাকেও হলুদ কার্ড দেখানো যাবে।”

৪ মার্চ সুইজারল্যান্ডের লুকার্নে আন্তর্জাতিক ফুটবল এ্যাসোসিয়েশন বোর্ড এবং ফিফা এই ব্যাপারে আলোচনায় বসে সিদ্ধান্তে নিবে।