বাংলাদেশের বিরুদ্ধে খেলছেন না আতাপাত্তু, ভাস, মুরলিধরন
বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচের জন্য মূল তিন ক্রিকেটার- অধিনায়ক মারভান আতাপাত্তু, পেসার চামিন্দা ভাস এবং স্পিনার মুত্তিয়া মুরলিধরনকে বাইরে রেখেই শ্রীলঙ্কা দল ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, মাহেলা জয়বর্ধনের নেতৃত্বে ১৫ সদস্যের শ্রীলঙ্কা দলের নামের তালিকা বুধবার বিসিবির কাছে প্রেরন করা হয়েছে। জয়বর্ধনের ডেপুটি হিসিবে রয়েছেন উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা।
ওয়ানডে স্কোয়াডের পাশাপাশি শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডও ঘোষণা করা হয়েছে। টেস্ট স্কোয়াডে যথারীতি বহাল রয়েছেন মুরলিধরন এবং সনথ জয়সুরিয়া। ওয়ানডে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন হাসান্থা ফার্নান্ডো, ধাম্মিকা প্রসাদ এবং লোকুয়ারাচ্চি।
শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড: মাহেলা জয়বর্ধনে (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা (সহ অধিনায়ক), উপল থারাঙ্গা, জেহান মুবারক, সনথ জয়সুরিয়া, তিলকরতেœ দিলশান, চামারা কাপুগেদারা, ফারভেজ মাহরুফ, হাসান্থা ফার্নান্ডো, ধাম্মিকা প্রসাদ, দিলহারা ফার্নান্ডো, রুচিরা পেরেরা, আকালাঙ্গা গানেগামা, মালিঙ্গা বান্দারা, কৌশল্য লোকুয়ারাচ্চি।
টেস্ট স্কোয়াড: মাহেলা জয়বর্ধনে (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা (সহ অধিনায়ক), উপল থারাঙ্গা, মাইকেল ভ্যানডর্ট, তিলকরতেœ দিলশান, চামারা কাপুগেদারা, প্রসন্ন জয়বর্ধনে, মুত্তিয়া মুরলিধরন, ফারভেজ মাহরুফ, ধাম্মিকা প্রসাদ, দিলহারা ফার্নান্ডো, মালিঙ্গা বান্দারা, লাসিথ মালিঙ্গা, থিলান সামারাবীরা, সঞ্জীবা বীরাকুন।
কর্মকর্তা: মাইকেল টিসেরা (টিম ম্যানেজার), টম মুডি (কোচ), ট্রেভর পেনী (সহকারী কোচ), টমি সিমসেক (ফিজিওথেরাপিষ্ট), সি জে ক্লার্ক (ট্রেইনার), জিজিটি নিরোশান (কম্পিউটার এনালিষ্ট)।
