২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সফরসূচীতে পরিবর্তন

শ্রীলঙ্কা এবং ইএসপিএন’র অনুরোধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন হোম সিরিজের শিডিউলে কিছুটা পরিবর্তন এনেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 05:53 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

সংশোধিত সফরসূচী অনুযায়ী বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিবারাত্রির একদিনের ম্যাচটি ১৯ ফেব্রুয়ারির পরিবর্তে ২০ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ওয়ানডে ২০ ফেব্রুয়ারির পরিবর্তে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি।

ওয়ানডের পাশাপাশি টেস্ট সূচীতেও পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত সূচী অনুযায়ী চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে ২৮ ফেব্রুয়ারি। ৮ মার্চ থেকে বগুড়াতে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

শ্রীলঙ্কা দল শুক্রবার ঢাকা পৌঁছে ওই দিনই বগুড়ার উদ্দেশ্যে রওনা হবে। তৃতীয় ওয়ানডে এবং প্রথম টেস্ট খেলতে ২৫ ফেব্রুয়ারি বগুড়া থেকে চট্টগ্রাম যাত্রা করবে সফরকারীরা। ৪ মার্চ ঢাকা ফিরে একদিন বিশ্রাম নিয়ে পরদিন দ্বিতীয় টেস্ট খেলতে পুনরায় বগুড়া যাবে শ্রীলঙ্কা।

নতুন সফরসূচী:

২০ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে (বগুড়া)

২২ ফেব্রুয়ারি দ্বিতীয় ওয়ানডে (বগুড়া)

২৫ ফেব্রুয়ারি তৃতীয় ওয়ানডে (চট্টগ্রাম)

২৮ ফেব্রুয়ারি-৪ মার্চ প্রথম টেস্ট (চট্টগ্রাম)

৮ মার্চ-১৩ মার্চ দ্বিতীয় টেস্ট (বগুড়া)