২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১০ বিশ্বকাপ ফুটবল আয়োজনে ৮১০ মিলিয়ন ডলার খরচ করবে দক্ষিণ আফ্রিকা

২০১০ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজক দক্ষিণ আফ্রিকা স্টেডিয়াম ও অন্যান্য অবকাঠামো নির্মাণে ৮১০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করবে বলে জানিয়েছে সরকারী রাজস্ব বিভাগ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 01:06 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

২০০৬ সালের বাজেট উত্থাপন করতে গিয়ে অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল জানান, ২০১০ বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য পরবর্তী তিনটি রাজস্ব বছর থেকে ৮১০ মিলিয়ন মার্কিন ডলার পৃথক করে রাখা হবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই ২০১০ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব নিশ্চিত করেছে। ২০১০ বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য দক্ষিণ আফ্রিকা সর্বোচ্চ ১০ টি স্টেডিয়াম ব্যবহারের পরিকল্পনাও করেছে। এর মধ্যে পাঁচটির নির্মাণ এবং বাকিগুলোর সংস্কার কাজ চলছে।