২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েন্টি-টুয়েন্টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্সশিপ টুর্নামেন্ট ২০০৭ সালে

টেস্ট ম্যাচ খেলা শীর্ষ দলসমূহের অনুমোদনের প্রেক্ষিতে ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে টুয়েন্টি-টুয়েন্টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্সশিপ টুর্নামেন্ট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 11:43 AM

Updated : 26 Apr 2022, 03:26 PM

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র প্রধান নির্বাহী কমিটির সভায় ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে পরীক্ষামূলক সুপার-সাব ক্রিকেটার নিয়ম ব্যবহার না করার সুপারিশ করা হয়। তবে আইসিসি বোর্ডের অনুমোদনের প্রেক্ষিতে ফিল্ডিংয়ে বিধিনিষেধ (পাওয়ারপ্লে) বজায় থাকবে।

তাছাড়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা কমিয়ে আটটিতে করারও সুপারিশ করা হয়।

দুবাইয়ে মার্চ মাসে আইসিসি’র বোর্ড সভায় এইসব সুপারিশ অনুমোদন করা হবে বলে জানা যায়।

টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্সশিপ টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আইসিসি’র প্রধান নির্বাহী ম্যালকম স্পিড বলেন, “আমরা ইতোমধ্যেই টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্সশিপ টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে ছয় থেকে সাতটি রাষ্ট্রের কাছ থেকে প্রস্তাব পেয়েছি। আন্তর্জাতিক ক্রিকেট সময়সূচির সাথে মিলিয়ে আইসিসি’র নির্বাহী বোর্ড এইসব প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”

তাছাড়া ২১ শে মার্চের পর পরীক্ষমূলক সুপার-সাব ক্রিকেটার নিয়মও আর ব্যবহার না করার জন্য আইসিসি বোর্ড সভায় সুপারিশ করা হয়। তবে ফিল্ডিং বিধিনিষেধ (পাওয়ারপ্লে) এপ্রিল মাস পর্যন্ত আইসিসি বোর্ডের সাপেক্ষে ব্যবহার করা যাবে। এপ্রিল মাসে আইসিসি’র বোর্ড সভায় পাওয়ারপ্লে’র বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।