আইসিসি অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত
আইসিসি অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ২৩৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত।
দ্বিতীয় সেমিতে শুক্রবার মুখোমুখি হবে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। প্রেমাদাসা স্টেডিয়ামেই রোববার অনুষ্ঠিত হবে ফাইনাল।
প্রথম ব্যাট করে ভারত ৫০ ওভারে চার উইকেটে ২৯২ রানের পাহাড় গড়ে। দলের পক্ষে সিএ পুজারা ১২৯ রান করেন। ১৭৭ বলে সাজানো তার ইনিংসে দশটি বাউন্ডারি এবং একটি ছক্কার মার ছিল।
জবাবে ইংল্যান্ড ৫৮ রানেই গুটিয়ে যায়। ইংল্যান্ডের হোয়াইট সর্বোচ্চ ১৭ রান করেন। ভারতের আহমেদ ১৪ রানে চারটি এবং মহেশ ১৪ রানে দু’টি উইকেট লাভ করেন।
