ম্যানচেস্টার ইউনাইটেড’কে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব রিয়াল মাদ্রিদ
আট বছর বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবের স্থানটি ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড দখল করে রাখার পর এবার তাদের পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবের আসনটি দখল করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
সম্প্রতি প্রকাশিত ‘দি ফুটবল মানি লিগ রিপোটে’ দেখানো হয়েছে, শীর্ষ ২০ টি ক্লাব দল প্রথমবারের মত খেলা হতে রাজস্বসহ আয় করেছে তিন বিলিয়ন ইউরো (দুই বিলিয়ন পাউন্ড)। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
২০০৪-০৫ মৌসুমে রিয়াল মাদ্রিদ ২৭৫ দশমিক ৭ মিলিয়ন ইউরো (১৮৮ মিলিয়ন পাইন্ড) আয় করে। পূর্বের বছরের চাইতে স্প্যানিশ ক্লাবটির আয় শতকরা ১৭ % বৃদ্ধি পেয়েছে। অপর দিকে ম্যানচেস্টার ইউনাইটেড আয় করেছে ১৬৮ মিলিয়ন পাউন্ড।
ডেভিড বেকহ্যাম, জিনেদিন জিদান এবং রোনাল্ডোর মত বিশ্বসেরা ফুটবলারদের স্প্যানিশ ক্লাবটিতে ভেড়ানোর ফলে রিয়াল মাদ্রিদের এই সাফল্য অর্জিত হয়েছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ্য করা হয়।
২০০৪-০৫ মৌসুমে ইটালির ক্লাব এসি মিলান ২৩৪ মিলিয়ন ইউরো আয় করে ধনী ক্লাব তালিকার তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ ধনী ক্লাব হচ্ছে জুভেন্টাস। ২০০৪-০৫ মৌসুমে জুভেন্টাসের আয় পূর্বের বছরের চাইতে শতকরা ৭ % বৃদ্ধি পেয়েছে।
২০০৩ সালের জুলাই মাসে রাশিয়ান ধনকুবের রোমান এব্রামোভিচ ইংলিশ ক্লাব চেলসিকে কিনে নেওয়ার পর ২০০৪-০৫ মৌসুমে তাদের আয় হয়েছে ২২০ দশমিক ৮ মিলিয়ন ইউরো। তবে এক ধাপ পিছিয়ে তারা পঞ্চম স্থানে রয়েছে।
শতকরা ২৩ % আয় বৃদ্ধি পেয়েছে অপর স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। ধনী ক্লাব তালিকায় এক ধাপ এড়িয়ে তারা ষষ্ঠ স্থানে রয়েছে।
তাছাড়া শীর্ষ ধনী ক্লাব তালিকায় রয়েছে জার্মান ক্লাব বার্য়ান মিউনিচ (১৮৯ দশমিক ৫ মিলিয়ন ইউরো), ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিভারপুল (১৮১ দশমিক ২ মিলিয়ন ইউরো ) এবং আর্সেনাল (১৭১ দশমিক ৩ মিলিয়ন ইউরো)।
