বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে ক্রিকেট বোর্ডের বিধিনিষেধ
শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন হোম সিরিজ চলাকালীন সময়ে বেশ কিছু বিষয়ের উপর বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনটি ওয়ানডে এবং দু’টি টেস্ট টেস্ট খেলতে শুক্রবার ঢাকা আসছে শ্রীলঙ্কা।
বুধবার বিসিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া ও চট্টগ্রামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন সময়ে দর্শকরা পানির বোতল এবং কোল্ড ড্রিংকসের বোতল (নির্ধারিত অফিসিয়াল ড্রিংকস ব্যতীত) নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না।
স্টেডিয়ামে দর্শকদের সেকল জিনিস আনার ক্ষেত্রে অনুৎসাহিত করা হয়েছে করা হয়েছে সেগুলো হচ্ছে- যে কোন ধরনের মারাত্মক অস্ত্র (উদাহরনস্বরূপ- যে কোন ধরনের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ছুরি, ধারালো অস্ত্র, নানচাকু, লাঠি, বেসবল ব্যাট, দেশীয় অস্ত্র), আতশবাজি অথবা বিস্ফোরক, দাহ্য পদার্থ, মাদক এবং নেশাজাতীয় দ্রব্য (চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীতা)।
স্টেডিয়ামে যেসব নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হচ্ছে- ঠান্ডা পানীয় (আরসি ব্যতীত), পানির বোতল (মাম ব্যতীত ) এবং অ্যালকোহলমুক্ত যে কোন পানীয়, অ্যালকোহলযুক্ত পানীয়, অফিসিয়াল স্পন্সর ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠানের জিনিসপত্র বহন, অনুমোদন বিহীন মিডিয়ার যন্ত্রপাতি, বিরক্তি উদ্রেককারী যে কোন ধরনের যন্ত্রপাতি, গ্লাস কন্টেইনার, কমপ্রেস্ড গ্যাস কন্টেইনার, বিপজ্জনক রাসায়নিক দ্রব্য।
