২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের নতুন ফাস্ট বোলিং কোচ কেভিন শাইন

সমারসেট একাডেমীর পরিচালক কেভিন শাইনকে ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলিং কোচ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান ফাস্ট বোলিং কোচ ট্রয় কুলির স্থলাভিষিক্ত হবেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 11:33 AM

Updated : 26 Apr 2022, 03:26 PM

১৩ই মার্চ থেকে কেভিন শাইন তার দায়িত্ব গ্রহণ করবেন। ভারত সফরে তৃতীয় টেস্টে ইংল্যান্ড দলের সাথে তিনি যোগ দিবেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

৩৬ বছর বয়সি কেভিন শাইন নয় বছর হ্যাম্পশায়ার, মিডেলসেক্স ও সমারসেটের পক্ষে ক্রিকেট খেলেন। ২০০১-২০০৪ সাল পর্যন্ত তিনি সমারসেট ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন।

মার্চ মাসে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর ট্রয় কুলি নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন।