২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডান এবং আবাহনীর বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে থাই লিগ চ্যাম্পিয়ন

মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আবাহনী লিমিটেডের বিরুদ্ধে আগষ্টের মাঝামাঝিতে দু’টি প্রদর্শনী ম্যাচ খেলবে থাইল্যান্ডের ফুটবল লিগ চ্যাম্পিয়ন দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 08:45 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

বর্তমান থাই চ্যাম্পিয়ন বেক তেরো সাসানা এফএ দলের বাংলাদেশে প্রদর্শনী ম্যাচ খেলার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন থাই ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকুদি। মোহামেডানের সাধারণ সম্পাদক লোকমান হোসেন মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান।

মোহামেডানের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান, ফুটবল ম্যানেজার ইমতিয়াজ সুলতান জনি, কোচ শফিকুল ইসলাম মানিক এবং সদস্য ফজলুর রহমান বাবুল এ সময় উপস্থিত ছিলেন।

জাতীয় লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব স¤প্রতি থাই লিগ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচে ৪-০ গোলে পরাজিত হয়।