২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌবাহিনীর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় ফুটবল দল

এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বে অংশগ্রহনের আগে বাংলাদেশ নৌবাহিনীর বিরুদ্ধে মাত্র একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। আর এই স্বল্প প্রস্তুতি নিয়েই বাছাই পর্বের প্রথম ম্যাচে ২২ ফেব্রুয়ারি উজবেকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ক্রুসিয়ানির দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 07:25 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

উজবেক রাজধানী তাসখন্দে অনুষ্ঠিত হবে খেলাটি। শনিবার উজবেকিস্তান উড়ে যাচ্ছে বাংলাদেশ।

ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে বাংলাদেশ সম্পর্কে লেখা দেখে বেশ খুশি বলে মনে হলো ক্রুসিয়ানিকে।

ক্রুসিয়ানির অধীনেই সাফ ফুটবল এবং এশিয়া কাপ প্রাক বাছাইয়ে ভালো ফলাফল করেই বাংলাদেশ র‌্যাংকিংয়ে ১৯০ তম স্থান থেকে একলাফে ১৭ ধাপ এগিয়ে ১৪৩ তম স্থানে পৌঁছে গেছে।